বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


পিঠে সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে অসুস্থ মাকে হাসপাতালে নেয়ার ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে এক ট্রাফিক সার্জেন্টের মুঠোফোনে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, এক ব্যক্তি পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল নিয়ে ছুটছেন। মোটরসাইকেলের পেছনে থাকা এক নারীর নাকে ন্যাজেল ক্যাথেটার লাগানো। যার সাহায্যে গুরুতর অসুস্থ ওই নারী সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছেন।

শনিবার (১৭ এপ্রিল) ফেসবুকে ছবিটি পোস্ট করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল।

গণমাধ্যমকে এই ট্রাফিক সার্জেন্ট জানান, এদিন দুপুরে তার ডিউটি ছিল বরিশাল-পটুয়াখালী সড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। দুপুর ৩টার দিকে তিনি দেখতে পান মোটরসাইকেলে এক ব্যক্তি এক নারী আরোহীকে নিয়ে যাচ্ছেন। মোটরসাইকেল চালকের পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বাঁধা। আর আরোহী নারীর মুখে মাস্ক পরানো। সিলিন্ডার থেকে নল দিয়ে নারী আরোহী অক্সিজেন নিচ্ছেন। এ দৃশ্য দেখার পর তিনি মোটরসাইকেলটিকে না থামিয়ে চলে যাওয়ার সঙ্কেত দেন। দৃশ্যটি তিনি তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে ছবিটি তিনি ফেসবুকে তার আইডি থেকে পোস্ট করেন।

ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল বলেন, করোনা নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে তিনি ওই ছবি পোস্ট করেছেন। এর কয়েকঘণ্টার মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়।

তিনি জানান, তার পোস্ট করা ছবিটি অনেকে ফেসবুকে শেয়ার করেছেন। অনেকে করোনা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য সেখানে মন্তব্য করেছেন।

তৌহিদ মোর্শেদ আরও বলেন, ছবিটি পোস্ট করার পর পরিচিত-অপরিচিত অনেকে মোটরসাইকেল আরোহী দুজনের পরিচয় জানতে চেয়েছেন।

‘রাতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি মোটরসাইকেল চালাচ্ছিলেন কৃষি ব্যাংকের ঝালকাঠী শাখার কর্মকর্তা জিয়াউল হাসান। পেছনে বসা ছিলেন তার মা রেহানা পারভিন। তারা থাকেন ঝালকাঠী জেলার নলছিটি পৌর শহরে। রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন তিনি। শনিবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ছেলে জিয়াউল হাসান তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোটর সাইকেলে করে ভর্তির জন্য নà¦