শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিরাজগঞ্জে ৫৮ লাখ টাকার কোকেনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ চার শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।

গ্রেফতাররা হলেন- উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩১), সুবৌদ্য মরিচ গ্রামের ইয়াছিন প্রামানিকের ছেলে আব্দুল জুব্বার (২৪), শুকলাহাট এলাকার মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) ও পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ময়দানদিঘী এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান (৪০)।

বুধবার বেলা ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

এতে বলা হয়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় মাদকবিরোধী চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ