শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ সময় লেভেল ক্রসিংয়ে ট্রেনটি কয়েকটি গাড়ির ভেতর ঢুকে পড়ে। বলা হচ্ছে এই দুর্ঘটনার সময় ক্রসিংয়ের গেট বন্ধ ছিল না।

পুলিশের অতিরিক্ত সুপারেনডেন্টেন্ট সঞ্জিব বাজপাই জানান, লক্ষৌ-চন্ডীগড় সুপারফাস্ট ট্রেনটি লেভেল ক্রসিংয়ে যানবাহনগুলোকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে ট্রেনটি মিরানপুর কাটরা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর এ দুর্ঘটনা ঘটে। খোলা ক্রসিংয়ে ট্রেনটি একটি গাড়ি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্রেন আসার মুহূর্তেও ক্রসিংয়ের গেট কেন খোলা ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ