শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনার নমুনা সংগ্রহের জন্য গাড়ি নামছে রাস্তায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ায় সরকার নির্ধারিত স্থান থেকে নয়, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

অন্তহীন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান জেলা প্রশাসন ও বিআইটিআইডিয়ের সহায়তায় নগরীর ছয়টি স্থান থেকে এ কার্যক্রম চালাচ্ছে। খোলা জায়গা ও বিশেষায়িত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করায় সংক্রমণের ঝুঁকি নেই বলে জানান টেকনিশিয়ানরা। সহজে করোনার নমুনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ।

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে নির্ধারিত জায়গাগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়। তাই সুস্থ শরীরে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি। এ কারণে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা সংগ্রহে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন।

বিশেষায়িত গাড়ির সামনে লাইন ধরে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন সাধারণ মানুষ। নগরীর নির্ধারিত ছয়টি স্থান থেকে শুধু সরকারি ফি হিসাবে ১০০ টাকা দিয়েই কোনো ঝামেলা ও ভিড় ছাড়াই করোনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ।

গত বছর এক হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করেছিল অন্তহীন ফাউন্ডেশন। এ বছর মহামারি বৃদ্ধি পাওয়ায় আবারও ১০ এপ্রিল থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ