শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কম ঠাট্টা-তামাশা হয়নি। সম্প্রতি সিপিআই নেতা মুহাম্মদ সেলিমও এ প্রসঙ্গ উল্লেখ্য করে বিঁধেছিলেন তাকে। এবার সেসব বিদ্রুপের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ। বললেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। গাধারা গরুর কথা বুঝবে না!’ পাশাপাশি, এদিন ফের দৃঢ়কণ্ঠে দিলীপবাবু বললেন, গোমূত্র খেয়েই তারা সুস্থ থাকবেন।

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর কোনোদিন চায়ে পে চর্চা তো কোনোদিন অন্যকোনো কর্মসূচিতে যোগ দেন তিনি। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। এদিন মর্নিংওয়াক সেরে দলীয় কর্মীদের সাথে দেখা করেন দিলীপবাবু। সবাইকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভালো করে নাড়া বানানোর। বলেন, ‘আয়ুর্বেদ ছাড়া করোনাকে রোখা যাবে না। আমি মা-বোনদের বলছি, বাড়ির কেউ যদি ওই নাড়া না খেতে চায় তাকে দুপুরে ভাত দেবেন না।’

কিঞ্চিত মজার সুরেই জানান যে তিনি নিয়মিত প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদেরও আদা, কাঁচা হলুদ দেন। কেউ খেতে না চাইলে ‘বাইট দেব না’, এই হুমকি দিয়ে তাদের তা খেতে বাধ্য করান।

এরপরই গোমূত্র প্রসঙ্গে বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই, তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলবলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, ‘তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকব।’

দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপিশাসিত রাজ্যগুলোর করোনা পরিস্থিতি উল্লেখ করে বিঁধেছেন বিজেপি সাংসদকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ