শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাগদাদে বিমানবন্দরের কাছে ৩টি রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে কমপক্ষে তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের।

বিবৃতিতে বলা হয়, মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি বিমানবন্দর ভবনের কাছে পড়ে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি।

রকেটগুলো ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়। একটি আঘাত হানে কেন্দ্রীয় কারাগারের কাছে, দ্বিতীয়টি অভিজাত কাউন্টার টেররিজম সার্ভিস একাডেমির কাছে এবং তৃতীয়টি র‌্যাপিড রেসপন্স রেজিমেন্টের সদর দফতরের কাছে।

হামলার দায় স্বীকার করেনি কেউ। মার্কিন কর্মকর্তারা এর আগে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপকে দোষ দিয়েছেন। এটি ধারাবাহিক রকেট হামলার সর্বশেষ ঘটনা, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকে আমেরিকান স্থাপনাগুলোকে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু করেছে।

এর আগে গত রোববার (১৮ এপ্রিল) বাগদাদের ঠিক উত্তরে ইরাকি বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলায় দু’জন ইরাকি নিরাপত্তা কর্মী আহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ