শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো ছাত্রলীগ।

শুক্রবার (২৩ এপ্রিল) বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহার নেতৃত্বে ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীরা কৃষক সবুজ মিয়ার ধান কেটে দেন। সকাল ১০ টায় সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দক্ষিনপাড়া এলাকায় কৃষক সবুজ মিয়ার ৩১ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ীতে পৌঁছে দেন তারা।

এর আগে বৃহস্পতিবার সদর উপজেলা সাবগ্রামের চান্দপাড়ায় কৃষক সোহরাব হোসেনের ২৮ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে ২৫ জন নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এসময় জেলা ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী উপস্থিত ছিলেন।

শুক্রবার ধান কাটা কর্মসূচিতে অংশ নেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম, ছাত্রলীগ নেতা নুর আলম, আব্দুর রউফ সুইট, আব্দুল মোমিন, আরিফুর ইসলাম, মোহন ইসলাম, সামিউল হক, সাগর ইসলাম, আবু সাঈদ, বাধন ইসলাম, সবুজ হাসান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ