শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

১৩০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে বৃহস্পতিবার একটি রাবারের নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার সংস্থা এসওএস মেডিটেরানি এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় মানবিক সংগঠন এসওএস মেডিটারানিয়ান জানায়, লিবিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমায় চরম দুর্দশার মুখে পড়া তিনটি নৌকার উপস্থিতির ব্যাপারে তাদেরকে মঙ্গলবার অবহিত করা হয়েছে। স্বেচ্ছাভিত্তিক পরিচালিত মেডিটারানিয়ান উদ্ধার হটলাইন অ্যালার্ম ফোনের মাধ্যমে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়।

ভাড়া করা জাহাজের পাশাপাশি এনজিও’র ওশান ভিকিং জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই এলাকা অভিমুখে রওনা দিয়েছে। ওই উপকূলে ছয় মিটার উচ্চ সামুদ্রিক ঢেউ রয়েছে।

এসওএস মেডিটেরানি জানায়, প্রথমে বাণিজ্যিক জাহাজ ‘মাই রোজ’ সমুদ্রের পানিতে তিনটি মৃতদেহ খুঁজে পায়। তারপরই ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’ উল্টে যাওয়া রাবারের নৌকাটি খুঁজে পায়। ওশান ভাইকিং ঘটনাস্থলে যাওয়ার পর সমুদ্র থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করে। কিন্তু সেখানে কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি।

এসওএস মেডিটারানিয়ানের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিস্তীর্ণ এ সাগরে ইতোমধ্যে ৩৫০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারানোদের নাম এ পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

এদিকে এসওএস জানিয়েছে প্রায় ৪০ জন শরণার্থী নিয়ে আরও একটি কাঠের নৌকা ভূমধ্যসাগরে এখনো নিখোঁজ রয়েছে। বুধবার তারা ওই নৌকাটিকে খুঁজেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ