শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত অন্তত ৮২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালের আইসিউইতে আগুনে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আজ রবিবার (২৫ এপ্রিল) দেশটির রাজধানী বাগদাদের ইবনে আল খাতিব হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইবনে আল খাতিব হাসপাতাল সূত্রে জানা যায়, একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্মকতাদের মতে, হাসপাতালটিতে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি বাগদাদের স্বাস্থ্য বিভাগের ডিজিসহ ইবনে আল খাতিব হাসপাতালের পরিচালককে অব্যহতি দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ