শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

ফরিদপুরে একদিনে তিন মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একদিনে তিনজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বার্ধক্যজনিত কারণে জাতির শ্রেষ্ঠ এই তিন বীরসন্তান মারা যান। পরে শনি ও রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হয়েছে।

তিন মুক্তিযোদ্ধা হলেন- আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি, টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মো. হেমায়েত হোসেন ও গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম নিবাসী মো. আবু বকর ওরফে সোনা মিয়া।

জানা যায়, শনিবার সকাল ৭টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি (৭০)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় মিঠাপুর সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ওই দিন বিকাল ৪টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হেমায়েত হোসেন (৭২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। হেমায়েত হোসেন আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। রোববার তার লাশ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

অপরদিকে শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন মো. আবু বকর ওরফে সোনা মিয়া (৭৪)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পবনবেগ মাদরাসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন, আলফাডাঙ্গা উপজেলাতে একদিনে তিনজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। পরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ