শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

করোনায় বিপর্যস্ত ভারতের পাশে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বিপর্যয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। পরিস্থিতি সামাল দিতে সাহায্য পাঠিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশ। ভেন্টিলেটর, পিপিই, টেস্ট কিটসহ নানা চিকিৎসা সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারতে টিকা তৈরির কাঁচামাল রপ্তানির আশ্বাসও দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া ১৩৫ কোটি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে গুগল এবং মাইক্রোসফট।

এদিকে, অক্সিজেন ও আইসিইউ শয্যা সংকটের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে দিল্লি। চিকিৎসার আশায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন করোনা রোগীরা। কেউ কেউ অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। এ পরিস্থিতিতে কালোবাজারে প্রায় ৮ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

দিল্লি ছাড়া আরো কয়েকটি রাজ্যেও প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। হরিয়ানায় অক্সিজেন সংকেটে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গুজরাটের সুরাট শহরে একটি হাসপাতালে আগুনে ৪ করোনা রোগী মারা গেছেন।

রোববার ফের করোনায় মৃত্যু এবং শনাক্তের রেকর্ড করেছে ভারত। সংক্রমণ ঠেকাতে কর্নাটকে মঙ্গলবার থেকে দুই সপ্তাহের লকডাউন জারি করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ