শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা সংকটে ভারতকে ১৫০ কোটি টাকা দিচ্ছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনের পর দিন ভারতের করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের গন্ডি পার করেছে। বাড়ছে অক্সিজেন ও বেডের চাহিদা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে গুগল। অক্সিজেন ও পরীক্ষার সরঞ্জামসহ জরুরি চিকিৎসা সরবরাহের জন্য ভারতকে ১৫০ কোটি টাকা দিচ্ছে গুগল।

ভারতে নিযুক্ত গুগলের প্রতিনিধি সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, করোনায় যেসব পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রতিদিনের খরচ চালানোর জন্য যাতে নগদ টাকা দেয়া যায় সে জন্য ভারতকে এক দফায় সাহায্য করা হবে। দ্বিতীয় দফায় সাহায্যের অর্থ যাবে ইউনিসেফের কাছে। সেই টাকা জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার সামগ্রীসহ চিকিৎসার অন্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। ভারতের যেখানে এর প্রয়োজন বেশি, সেখানে এই অর্থ ব্যয় করা হবে।

এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গুগল ও অ্যালফ্যাবেটের সিইও সুন্দর পিচাই। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এমন ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সব রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৮ মিলিয়ন ডলার দিচ্ছে গুগল। একাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তার্জাতিক সংস্থা ইউনিসেফ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, কলকাতা ২৪x৭ ডটকম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ