শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতের ওপর ২০ দেশের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুইক্ষেত্রেই প্রতিদিন নিত্যনতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে।হাসপাতালগুলোতে নতুন রোগী ধারণের এতটুকু জায়গা খালি নেই। অক্সিজেনের অভাবে ধুকছে রোগীরা। এ অবস্থায় প্রতিদিনই ভারতীয়দের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে নতুন নতুন দেশ।

দুবাইভিত্তিক আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস এখন (২৬ এপ্রিল) পর্যন্ত ভারতীয় নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা ১৫ টি দেশের একটি তালিকা প্রকাশ করেছেঃ

১. পাকিস্তান
২. যুক্তরাষ্ট্র
৩. যুক্তরাজ্য
৪. নিউজিল্যান্ড
৫. হংকং
৬. সিংগাপুর
৭. ওমান
৮. ফ্রান্স
৯. আরব আমিরাত
১০. সৌদি আরব
১১. কানাডা
১২. কুয়েত
১৩. নেদারল্যান্ডস
১৪. থাইল্যান্ড
১৫. মালদ্বীপ

খালিজ টাইমস এর বিস্তারিত প্রতিবেদনে দেখা যায়, তালিকার বেশিরভাগ দেশই চলতি মাসের ১৯ তারিখ বা তারপর থেকে এসব নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে।

এদিকে ইন্ডিয়া ডট কম-এর এক (২৬ এপ্রিল) প্রতিবেদনে দেখা যাচ্ছে, জার্মানি, ইতালি এবং বাংলাদেশও ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ইন্ডিয়া ডট কম এর তালিকায় ছিল জাপান এবং অস্ট্রেলিয়াও।

সুতরাং, খালিজ টাইমস এর ১৫ টি এবং ইন্ডিয়া ডট কম এর মোট ৫ টি দেশ যোগ করলে সর্বমোট ২০ টি দেশ এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ