শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপার দুধসর একালায় প্রাইভেটকার ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ফুরহরী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা বেগম (৪৫) ও ইনছান আলীর ছেলে সজিব হোসেন (৩৫) ও দুধসর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রেনু বেগম (৪৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান জানান, বুধবার বিকেলে ইজিবাইকে কয়েকজন যাত্রী ঝিনাইদহ শরহ থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকারকে ওভারটেক করে সামনে যায় ইজিবাইকটি। তখন প্রাইভেটকারটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নামে এক নারী নিহত হন। আহত হন আরো সাতজন। ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব হোসেন ও জহুরা খাতুন মারা যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ