শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

কুমিল্লায় আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার গোমতী আবাসিক এলাকার একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, ১৮ এপ্রিল পাঁচ বছর বয়সী কন্যা শিশুসহ এক দম্পতি বাসাটি ভাড়া নেয়। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হয়। পরে ২০ এপ্রিল নিহতের স্বামী আইডি কার্ড আনার কথা বলে মুরাদনগরে নিজ বাড়িতে যান। তখন থেকেই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল।

এ ব্যাপারে (দেবিদ্বার-বিপাড়া) সার্কেলের এএসপি মো. আমিরুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ