শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

সিলেটের ৬৮ এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) দুটি ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার ৬৮ এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর আওতাধীন দুটি ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজ চলবে। এ সময় শাহজালাল উপশহর ৩৩/১১ কেভি ফিডারের উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর ও নয়াবস্তি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে এমসি কলেজ ফিডারের আওতায় টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘিরপাড় আরামবাগ, দুর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেল রোড এলাকাগুলোতে বিদ্যুৎ সরবারহ ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বলেন, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য সিলেটের দুটি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতকাজ শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ