শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

সৎ মায়ের ‍বালিশ চাপায় প্রাণ হারালো শিশু মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর বাগমারায় সৎ মায়ের ‍বিরুদ্ধে বালিশ চাপায় শিশু হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিশুর নাম মারুফ হাসান (৭)। সে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু মারুফ হাসানকে বাড়িতে সৎ মায়ের কাছে রেখে কাজের জন্য বাহিরে যান তার বাবা শাহজাহান আলী। শিশুটি অস্বাভাবিক আচরণ করছে বলে সৎ মা মুক্তা বেগম মুঠোফোনে স্বামীকে জানান। পরে খবর পাওয়া যায়, মারা গেছে ওই শিশু।

ছেলের মৃত্যুর খবর পেয়ে মা মারুফা বেগম তার বাবার বাড়ি থেকে ছুটে আসেন। ছেলেকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, এই ঘটনা সর্ম্পকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর দুই চাচা, বাবা ও সৎ মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদে সৎ মা ছেলে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর গ্রেপ্তার দেখানো হয়েছে অভিযুক্ত ওই সৎ মাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ