শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

তারাবির নামাজে সিজদারত অবস্থায় কিশোরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর ফুলগাজী উপজেলায় তারাবির নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কিশোরের লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। মৃত কিশোরে নাম আবুল কালাম শাহীন (১৭)। সে দৌলতপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে মসজিদে তারাবির নামাজ পড়তে আসে আবুল কালাম শাহীন। নামাজ চলাকালীন একপর্যায়ে সিজদায় গিয়ে আর উঠতে পারেনি। পরে মুসল্লিরা সালাম ফিরিয়ে শাহীনকে তাৎক্ষণিক ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, গত কয়েকদিন ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। অনেকেই এ তাপমাত্রা সহ্য করতে না পেরে নানা সমস্যায় ভুগছেন। ওই কিশোরের মৃত্যু ‘হিট স্ট্রোক’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ