শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

পদ্মায় নৌদুর্ঘটনা: নিহতদের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষে নিহত ২৬ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেবে জেলা প্রশাসন। সোমবার (৩ মে) জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যয় বহনও করবে জেলা প্রশাসন।

আজ ভোর ৬টার দিকে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে এ সংঘর্ষের ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা তদন্ত করতে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। নৌযানটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি পৌঁছলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

করোনা সংক্রমণের বিস্তাররোধে সরকারঘোষিত 'লকডাউনে' গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু অসাধু স্পিডবোটচালক অবৈধভাবে যাত্রী পারাপার করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ