শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

খাগড়াছড়িতে সাংবাদিক সত্যজিৎ চাকমার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির পানছড়িতে প্রবীণ সাংবাদিক এস সত্যজিত চাকমার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।

বুধবার (৫ মে) সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী নাজির হোসেনকে গ্রেফতার ও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, পানছড়ি প্রেস ক্লাবে সভাপতি জয়নাথ দেব, দীঘিনালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ