শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

গাঁজা সেবনে বাধা, নোয়াখালীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা সেবনে বাধা দেয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকসেবীর বিরুদ্ধে।

বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১০ নম্বর আমিশা পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাত ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজুর রহমান (২১) ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, সাত ঘরিয়া গ্রামের ইশতিয়াক (২০) প্রায় তার সহযোগীদের নিয়ে নিজ বাড়ির বাগানে বা বাড়ি সংলগ্ন সড়কে মাদকের আসর বসান। এ নিয়ে একাধিকবার তার সঙ্গে মাহফুজের কথা কাটাকাটি হয়। বুধবার রাত সাড়ে ৮টায় মাহফুজ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান তাদের গ্রামের মো. ইশতিয়াক, আল আমিন (১৭), নাওড়ি গ্রামের আরমান (১৭), মানিকনগর গ্রামের নাঈম (২২) তাদের বাড়ির সামনে গাঁজা সেবন করছেন।

এ সময় মাহফুজ তাদেরকে বাড়ির সামনে গাঁজা সেবনে বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে গাঁজা সেবনকারী ইশতিয়াক ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়। এতে ইশতিয়াক ক্ষিপ্ত হয়ে মাহফুজের মুখের দিকে গাঁজা সেবন করে ধোঁয়া ছুড়ে দেন। মাহফুজ এর প্রতিবাদ করলে ইশতিয়াক তার বুকে, তলপেটে, হাতে, পায়ে উপর্যপুরি ছুরিকাঘাত করেন।

পরে মাহফুজের বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ