শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে থেকে বুড়িমারী স্থলবন্দ দিয়ে আসা বাংলাদেশি তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ ফলাফল এসেছে।

তারা উপজেলা প্রসাশনের নজরদারিতে বুড়িমারী স্থলবন্দরে প্রতিষ্ঠানিক আবাসিক হোটেল সাম টাইমে কোয়ারেন্টাইনে রয়েছেন।

রবিবার সন্ধ্যায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য জানিয়ে বলেন, তিন শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হবে।

এদিকে রবিবার দুপর ২টায় ভারত থেকে এক বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। অন্যদিকে বাংলাদেশি ৫ সদস্যর একটি পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ভারতের চ্যাংরাবান্ধা থেকে ফেরত গেছেন বলে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এ সময় ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করা শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে ভারতের বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশটিতে আটকে পড়া শিক্ষার্থীসহ ২০২ জন দেশে ফিরেছেন। বুড়িমারী স্থলবন্দরে বর্তমানে পাচঁটি আবাসিক হোটেলে ৮৩ জন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। ১০১ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে ভারতে ফিরে গেছেন ১০৬ জন।

এদিকে দুই ধাপে ৩৫ জনের করোনা নেগেটিভ আসায় উপজেলা প্রসাশন তাদের ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা তিন শিক্ষার্থীর শরীরে করোনা পজিটিভ ফল এসেছে, তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

তিনি বলেন, তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠাব। বর্তমানে তিন শিক্ষার্থী আমাদের নজরে আছেন।

সূত্র: ইউএনবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ