শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় রোকেয়া বেগম (৪৫) নামে ভারতফেরত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া রোকেয়া বেগম চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী। তিনি চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে গিয়েছিলেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন জানান, মঙ্গলবার (১৮ মে) দুপুরে রোকেয়া বেগম ও তার স্বামী ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। স্থলবন্দরের সকল কার্যক্রম শেষে তাদের রাখা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার (১৯ মে) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, রোকেয়া খাতুন ক্যান্সার আক্রান্ত ছিলেন। তাকে সদর হাসপাতালে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে লাশ নিজ জেলায় পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ