শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নাটোরে গোপালভোগ আম নামানো শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরে গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গোপালভোগ জাতের গাছ থেকে আম নামানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ।

চলতি মৌসুমে জেলায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

শুক্রবার (২১ মে) দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকায় একটি বাগানের গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবি পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলীসহ আম বাগান মালিক উপস্থিত ছিলেন।

পরে রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ফল উৎপাদক ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে বাগাতিপাড়া ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে এক সমাবেশের আয়োজন করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ