শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

লামায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে তার স্ত্রী সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নুর মোহাম্মদের ঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতুহল হয়।

পরে কয়েকজন গিয়ে পিছনের জানালা দিয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে দুই ঘরে তিনজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হলে সন্ধ্যা ৭টায় পুলিশ এসে ঘরের ভিতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং ঘরটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করে।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকায় কমিশনার বশির আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছে তারা মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ