শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শ্রীপুরে সরকারি সড়কে বাড়ি নির্মাণ, অভিযোগ স্থানীয়দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে সরকারি সড়কে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে নগরহাওলা গ্রামের মোহাম্মদ মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ নামে একজন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, এই গ্রামের রাস্তাটি ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের অধীনস্থ। মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ বলেন, সরকারী রাস্তার মধ্যে বাড়ি নির্মাণ করে রেখেছে আমজাদ হোসেন।

জাহাঙ্গীর আলম সোহাগ আরো বলেন, এই রাস্তা বন্ধের বিষয়ে প্রতিবাদ করার কারনে আমাকে প্রকাশ্যে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে আমজাদ হোসেন। এবং সে মিথ্যা অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাভোক্ত সরকারি সড়কের উপর বসত বাড়ি নির্মাণ করে এলাকার শতশত মানুষের চরম দুর্ভোগে পড়েছে। এবিষয়ে আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি সরকারি সড়কের উপরে পরেছে তা আমি আগে জানতাম না,যখন জানতে পারছি, তখন আমি আমার বাড়িটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য সময় নিয়েছি। আমি সরকারি রাস্তা বন্ধ করিনি। আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। আমজাদ হোসেন দাবি করছেন তার পরিবারের লোকজনদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়েছে।

ওই এলাকার বর্তমান ওয়ার্ড মেম্বার আঃ আজিজ জানান, আমজাদ হোসেন ইউনিয়ন পরিষদের সড়কের উপর বাড়ি নির্মাণ করে রাখার কারনে ওই এলাকার মানুষের দাবি বিকল্প একটি রাস্তা করে চলাচল ব্যবস্তা করে দেওয়ার।

কিন্তু ওদের নিজের মধ্যে দীর্ঘ দিনের পারিবারিক দ্বন্দ্বের কারনে মিলমিশ করা যাচ্ছেনা। এবিষয়ে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে অনেক বার চেষ্টা করেছলাম একত্রিত করার জন্য। মেম্বার জানান, এবিষয়ে মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে মো:আলমগীর হোসেন ফকির শ্রীপুর মডেল থানায় নয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন,এবং একই গ্রামের মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ শ্রীপুর মডেল থানায় নয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে শ্রীপুর থানার (ওসি)খন্দকার ইমাম হোসেন জানান, রাস্তা দখল করে বাড়ি নির্মাণের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে ঘটনা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ