শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটের ওসমানী মেডিকেলে ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য ১০,০০০ লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া হাসপাতালটি ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সভায় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানানো হয়।

এছাড়া, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। এ ছাড়া হাসপাতাল চত্বরে একই সঙ্গে ৫টির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ