শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গামারীতলার ৩কি.মি. সড়কের বেহাল দশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার থেকে রংসিংহপুর বাজার পর্যন্ত প্রায় ৩কি.মি. সড়কের বেহাল দশা। রাস্তায় বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।

সামান্য বৃষ্টিতে হাটুপানি জমে যায়। পথচারীরাও যাতায়াত করতে পারে না সে সময়। ৩কি.মি.-এর এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবি করেছেন এলাকাবাসী ও পথচারীরা।

কলসিন্দুর থেকে দূর্গাপুর, বিরিশিরি, শীবগঞ্জে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। যাতায়াতকারীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

No description available.

জানতে চাইলে গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, কলসিন্দুর বাজার থেকে রংসিংহপুর বাজার পর্যন্ত রাস্তার গর্ত ভরাট করতে প্রায় সময় ইটের সুরকি দেয়া হয়। এতে সাময়িক উপকার হয়। তবে কয়েকদিন পর আবার গর্ত দেখা দেয়। রাস্তাটি পাকা না করলে স্থায়ী সমাধান হবে না।

সহকারী ইঞ্জিনিয়ার মুহা. রফিক জানান, কলসিন্দুর থেকে মৌলভী বাজার পর্যন্ত টেন্ডারের জন্য পাঠানো হয়েছে। যা প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার পাশ হলেও কাজ শুরু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ