বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভোলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার দৌলতখান উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মো. রাশেদ হোসেন (১৯)।

মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা-দৌলতখান সড়কের মৃদ্দারহাট এলাকার রহমান বেপারীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ উপজেলার চর খলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. নুর নবীর ছেলে।

স্থানীয়রা জানায়, মো. রাশেদ রাতে বাংলাবাজার থেকে মোটরসাইকেলে দৌলতখান এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দৌলতখানের মৃদ্দারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে গুরুতর আহত রাশেদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ