শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে আলেমদের: সাইমুম সাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।সাইমুম সাদী।।

বিপ্লবের কাচামাল মাদ্রাসা ছাত্ররা হবে আর বিপ্লবের পর অন্যরা দেশ চালাবেন - এই চিন্তাটা থেকে বেরিয়ে আসার জন্য আহবান জানাব। সবাই রাজনৈতিক কৌশল হিসেবে মিছিল মিটিং স্টপ রাখবেন কিন্তু সারাক্ষণ খোঁচাবেন এই বলে যে, হুজুর আপনারা তাগুতের বিরুদ্ধে নামেন্না ক্যান? আপ্নারা আপোষকামী ক্যান? এত ভয় করেন ক্যান...

মাদ্রাসার ছেলেদের জন্য এমন একটা প্ল্যান করা উচিত, দশ বিশ বছর পর সচিবালয় চালানোর জন্য, অফিস আদালত চালানোর জন্য, বিদেশের সাথে ব্যাবসায়িক যোগাযোগ করার জন্য, শিক্ষা, মিডিয়া, সংস্কৃতি ও দেশ পরিচালনার জন্য মাদ্রাসা পড়ুয়াদের যেনো বাধ্য হয়ে নিয়োগ দিতে হয়।

সরকার গঠন কিংবা পরিবর্তনের জন্য অন্যরা আন্দোলন করবে। কিন্তু দেশ চালাতে গেলে মাদ্রাসা পড়ুয়াদের মানুষ খোঁজে নেবে। ভালো এবং আমানতদারদের কদর এখনো এই সমাজে আছে। যিনি ব্যাংক চুরি করে কোটিপতি হয়েছেন তিনিও চাইবেন তার কোম্পানির ম্যানেজার বা অন্যান্য কর্মকর্তারা যেনো সৎ ও যোগ্য হন। এই কাজটি করার জন্য বিশ বছর বা পঞ্চাশ বছর মেয়াদি পরিকল্পনা করা যেতে পারে। সমাজ পরিবর্তনের জন্য সামাজিক নেতৃত্ব এবং কী পয়েন্টগুলোতে সৎ ও যোগ্য লোক লাগবে। নগদে মন্ত্রী কিংবা এমপি হওয়ার ইচ্ছা মাটিচাপা দিয়ে এই কাজগুলো করা জরুরি।

 

যেসব উলামায়ে কেরাম এডুকেশন নিয়ে কাজ করবেন তারা রাজনীতি থেকে দূরে থাকবেন। রাজনীতি যারা বুঝেন তারা রাজনীতি করবেন। কিন্তু অবশ্যই রাজনৈতিক সিস্টেমে করবেন। জনগণের সাথে মিশে করবেন। জনগনকে সম্পৃক্ত করে করবেন। মাদ্রাসাকে মাদ্রাসার জায়গায় রাখবেন। কাউকে দোষারোপ কিংবা গালাগালি বাদ দিয়ে দীর্ঘমেয়াদি কিছু কাজ শুরু করা জরুরি। কাজের রেজাল্ট হয়ত আপনি দেখে যেতে পারবেন না। কিন্তু কাজটা যদি শুরু হয় একদিন গন্তব্যে পৌছবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ