শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (০১) আসিফ হোসেন ডন।

শনিবার সকাল ১০টায় সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। আগামী ১৯ জুন পর্যন্ত ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইন চলবে।

এ সময় সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩৩ টি ওয়ার্ডে ৩০১ টি টিকাকেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৯১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৩৭৩২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। ক্যাম্পেইন চলাকালীন টিকা কেন্দ্রসমূহে সকাল ৮ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ