শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহেশখালীতে পাহাড় ধ্বসে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ৭ নং ওয়ার্ড় পূর্ব অফিস পাড়া গ্রামে পাহাড় ধ্বসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, শিশুটি কালারমারছড়া ইউনিয়নের পূর্ব অফিস পাড়া গ্রামের মুহা. শাহজাহানের মেয়ে জাইয়েন সুলতানা সুমাইয়া। তার বয়স সাড়ে ৩ বছর। এক ভাই ও এক বোনের মধ্যে সুমাইয়া দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সুমাইয়া আসরের পরে উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে পাহাড়ের পাশে চলে যায়, সন্ধ্যার পরেও ঘরে ফিরছে না দেখে; তার মা তাকে খুঁজতে বের হয়। বাড়ির ৫০ গজ দূরে পাহাড়ের এক পাশ ধ্বসে গেছে। কোথায়ও খুঁজে না পেয়ে সবার মনে সন্দেহ জাগে। পরে সন্দেহজনক স্থানে মাটি খুঁড়ে মৃত অবস্থায় শিশু সুমাইয়াকে পাওয়া যায়।

বিষয়ট নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তিনি বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং প্রচারণা করা হয়েছে। তিনি পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ