বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

করোনার নতুন ‘হটস্পট’ রাজশাহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসের নতুন ‘হটস্পট’ হয়ে উঠছে রাজশাহী বিভাগ। প্রতিদিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় ঢাকাকেও ছাড়িয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৩৭টি। ৬৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে ৯ হাজার চারজনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে ১ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪৪। শনাক্তের হারের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা খুলনা বিভাগের।

এছাড়া চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩ নমুনা পরীক্ষায় ২৯১ জন, রংপুরে ৪৪৩ নমুনা পরীক্ষায় ১১৪ জন, বরিশালে ২৭০ নমুনা পরীক্ষায় ৩৯ জন, সিলেটে ৬০০ নমুনা পরীক্ষায় ৬৯ জন এবং ময়মনসিংহে ৬০২ নমুনা পরীক্ষায় ৪৮ জন মিলিয়ে সারা দেশে মোট ২ হাজার ৩২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ঢাকায় শনাক্তের হার ৬ শতাংশের মতো, চট্টগ্রামে ১১ শতাংশ, রাজশাহীতে ১৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ এবং খুলনায় ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঢাকা বিভাগে ১১ জন করে মারা গেছেন। সারা দেশে মারা যাওয়া ৪৪ জনের অর্ধেকই এই দুই বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯১৩ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ