শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নওগাঁয় বিশেষ লকডাউন শিথিল করে ১৬ বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিশেষ লকডাউন শিথিল করে জেলার ১১ উপজেলায় ১৬ জুন পর্যন্ত ১৬টি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

তিনি জানান, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁয় শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিক মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে।

এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধিনিষেধে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সঙ্গে সব যাতায়াতের পথও বন্ধ থাকবে।

প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত ২ জুন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছিল জেলা প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ