শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহেশখালীর হোয়ানক টাইমবাজারে ময়লার স্তুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার হোয়ানক ইউপিস্থ টাইমবাজারে যেখানে-সেখানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। অল্প বাতাস ও বৃষ্টিতে  আবর্জনা স্তুপ ছড়িয়ে পড়ে সড়কে। ময়লার কারণে চরম বিপাকে পড়তে হয় সাধারণ পথচারীদের। বিঘ্ন হয় যান চলাচলেও।

সরেজমিনে দেখা যায়, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের টাইমবাজারে সপ্তাহে ২ দিন পানের বাজার বসে। কিন্তু বাজারের ময়লা পরিস্কার করার ব্যবস্থা নেই। ময়লার কারণে এলাকায় যেমন মশার উপদ্রব বাড়ছে, তেমনি দ‍ূষিত হচ্ছে পরিবেশ।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহা মকসুদ বলেন, বাজার পরিস্কারের দায়িত্ব আমাদের তবে পান বাজার নয়। ময়লা আবর্জনা সব পান বাজারের স্থানে, এসব পরিস্কার করার দায়িত্ব বাজার ইজারাদার বাবুল মেম্বার ও তার সহযোগীদের। তারা প্রতি বাজারে হাজার হাজার টাকা আয় করে তবে তারা পরিস্কার রাখে না।

তিনি আরও বলেন, বাজারের জন্য আমরা অনেকদিন ধরে একটি ড্রেইনের ব্যবস্থা করার জন্য আবেদন করেই আসছি হোয়ানক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফার কাছে, সে এব্যাপারে কোন রকম কর্ণপাত করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ