বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ব্র্যাক অফিস থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের তারাগঞ্জে ব্র্যাক অফিস থেকে হাফিজা বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার দামোদরপুরে ব্র্যাকের শাখা অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাফিজা বেগম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে।

জানা যায়, ব্র্যাকের ওই শাখা অফিসের কর্মী নূর আলমের সঙ্গে ২০১০ সালে হাফিজা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে প্রথম সন্তান (নাহিদ) জন্ম নিলে সাড়ে ৮ মাস পর সে মারা যায়। তখন থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন হাফিজা বেগম।

বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে স্বামীকে খুঁজতে তার কর্মস্থলে আসে হাফিজা বেগম। এ সময় সেখানে কেউ ছিল না। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয় অফিসের কর্মীরা।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ