শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাবনায় উদ্বোধনের আগেই সড়কে ধস, ট্রাক উল্টে আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সাঁথিয়ায় উপজেলার বনগ্রামে আত্রাই নদীর উপরে ২০২০-২১ অর্থ বছরে ২কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে।

সোমবার এই সড়কে একটি মালবাহী ট্রাক উল্টে বসতবাড়িতে ঢুকে পড়লে শিশুসহ দুই নারী আহত হয়।

সূত্র জানায়, বানগ্রামের হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাই নদীর উপর চলতি অর্থ বছরে ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌলশ অধিদপ্তর (এলজিইডি)। সোমবার ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে একটি ট্রাক(নম্বর পাবনা-ট-১১-০৭১১) উল্টে বসতবাড়িতে গিয়ে পড়ে। এতে বাড়ির মালিক রমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির চৌচালা টিনের দুটি ঘর দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। ঘরে থাকা অসুস্থ মাজেদা খাতুন (৬০), ফেরদৌসী খাতুন (৩৭) ও ফাহিম হোসেন (৮) আহত হয়।

এ ঘটনায় স্থানীয় কাজের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কাজের প্রথম থেকেই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কের পুতে রাখা পিলার ধসে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ