শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুষ্টিয়ার মিরপুরে আজ থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে কঠোর এ বিধিনিষেধ জারি করা হয়।

জরুরি সেবা ছাড়া পৌর এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, চলমান বিধিনিষেধে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চলাচল ছাড়া সংশ্লিষ্ট এলাকাতে জনসাধারণ ও অন্যান্য পণ্যের চলাচলে বিধিনিষেধ অব্যাহত থাকবে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে এবং জনসমক্ষে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুইজনের বেশি যাত্রী বহন করা যাবে না। সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। বিনা কারণে সন্ধ্যা ৬টার পরে ঘরের বাইরে আসা যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ