শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপের চাপায় মোস্তফা কামাল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

এর আগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন। নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে।

জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপে এসআই মোস্তফা কামালকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।

সঙ্গে থাকা পুলিশ কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। রাত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত এসআইয়ের লাশ জেলা সদর হাসপাতালে আছে। সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন। পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ