শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস রোধে বাংলাদেশে চলছে গণটিকা কার্যক্রম। গণটিকা প্রদানের লক্ষ্যে চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৮ জুন) সকাল ৭টায় এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানিয়েছেন, সকালে (শুক্রবার) টিকা পরিবহনের বিশেষায়িত গাড়িতে চট্টগ্রামে আনা হয়েছে টিকাগুলো। টিকাগুলো গ্রহণের পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, এসব টিকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হবে। যারা টিকার জন্য আগে রেজিস্ট্রেশন করেও পাননি তারা অগ্রাধিকার পাবেন। একইভাবে স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশসহ ফ্রন্টলাইনের রেজিস্ট্রেশনধারীরা অগ্রাধিকার পাবেন।

জানা গেছে, চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ১৪৫ জন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ