শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নও মুসলিম ওমর ফারুক হত্যার বিচারের দাবি বান্দরবা‌ন ইমাম সমাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে হত্যার বিচার দাবি করেছে জেলা ইমাম সমাজ।

আজ বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে ইমামদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনও ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন।

এসময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বান্দরবান জেলা ইমাম সমাজের প‌ক্ষে কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মুহা. আলাউ‌দ্দিন ইমামী, বাজার শাহী জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মাওলানা এহছানুল হক আল মুঈনসহ বি‌ভিন্ন মস‌জিদের ইমাম, মুয়া‌জ্জিনসহ মুসল্লিরা উপ‌স্থিত ছি‌লেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ