বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ময়মনসিংহে ট্রাকচাপায় সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেলিম মিয়া (২১) উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে , আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (২০), লাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)। তিনজনই ইটভাটা শ্রমিক ছিলেন।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, ইটভাটায় কাজ শেষে প্রতিদিনের মতো  মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। তারা হরিনাতলা এলাকায় পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারা বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হয় দুজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ