শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঝিনাইদহে রেকর্ড ১৭৯ জনের সংক্রমণ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। মোট মৃত্যু হয়েছে ৮০ জনের। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯২৫ জন।

শুক্রবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, সদরে ৮২, শৈলকূপায় ২১, হরিণাকুণ্ডুতে ২৮, কালীগঞ্জে ৩১, কোটচাঁদপুরে ৮ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৬১ শতাংশ।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সঙ্কট। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড ভাঙছে ঝিনাইদহে। কিন্তু এখনও মানুষ সচেতন হচ্ছে না। এভাবে চলতে থাকলে জেলাবাসী দেখবে করোনার ভয়াবহতা। তাই সবাইকে অনুরোধ সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ