শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ধোবাউড়ায় পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>

টানা দুইদিনের বর্ষণে এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধেবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যা। পানি বন্দি হয়ে পড়েছে ধোবাউড়া ও হালুয়াঘাটের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসী জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধৌবাউড়ার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় নেতাই নদীর বেড়িবাঁধ, দক্ষিণ মাইজপাড়া রহমতের বাজারের পাশের বাঁধ, ঘোঁষগাও ইউনিয়নের রায়পুর এলাকায় বাধঁ ভেঙ্গে গামারীতলা, দক্ষিণ মাইজপাড়া, ঘোঁষগাও, বাঘবেড়, পোড়াকান্দুলিয়া ও ধোবাউড়া সদর ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে পানিবন্দী হয়ে পড়ছে অসংখ্য মানুষ। কৃষকের সবজিক্ষেত এবং ফিসারী পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।অনেকের বাড়ীঘর তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে পড়েছে বেকায়দায়।

গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জানান, ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে। প্লাবিত এলাকার বাসিন্দা ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। প্লাবনের শিকার স্থানীয় মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।

ধৌবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে রঘুনাথপুর, কৈচাপুর,নড়াইল, গোপিনগর, বিলডোড়া, ধুরাইল, আমতৈল, গাজিরভিটার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ