শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুনামগঞ্জে নদী থেকে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ার চরে নদীর পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলার বৌলাই নদীর দক্ষিণ কুল এলাকা থেকে বড় ভাই মেরাজুল ইসলাম এবং একই উপজেলার বৌলাই নদীর চিকসা এলাকা থেকে ছোট ভাই খাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার বিকেলের দিকে নিখোঁজ হয় মেরাজুল ইসলাম ও খাইরুল ইসলাম নামের দুই সহোদর। নিখোঁজদের উদ্ধারে বুধবার থেকেই কাজ করছিল পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিচারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়ার তার দুই ছেলে মেরাজুল ইসলাম (১২) ও খাইরুলল ইসলাম (৭) নিয়ে বাজারে যান।

পরে ছোট ছেলে খাইরুল ইসলাম বাবার কাছ থেকে নদীর পাড়ে গেলে ফিরতে দেরি করায় তার বড় ভাই মেরাজুল ইসলাম ছোট ভাইকে খুঁজতে গিয়ে সেও আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখোঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি পরিবার। পরে পুলিশকে জানালে বুধবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাশ তালুকদার জানান, পরিবারের কথায় এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী নদীতে ডুবে যাওয়া দুই শিশুর উদ্ধার কাজ চলছিল। বৃহস্পতিবার বৌলায় নদীর বিভিন্ন অংশে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ