শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে করোনায় ৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২২৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের ও চারজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ৬০ হাজার ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭১৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ