শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৪ ঘণ্টায় করোনায় কোন বিভাগে কত মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬৪ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। এছাড়া দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। একই সময়ে মোট টেস্ট করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। টেস্টের বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। তাদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এর আগে রবিবার দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জনের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ