শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

করোনা উপেক্ষা করে ভারতের হিমাচল প্রদেশে পর্যটকদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোটা ভারত যখন করোনার তৃতীয় তরঙ্গের আশঙ্কায় প্রমাদ গুণছে, সেই সময় হিমাচল প্রদেশে ধরা পড়ল এক ভায়বহ ছবি। যা দেখে নেটমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

ভারত এখনও দ্বিতীয় তরঙ্গের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তৃতীয় তরঙ্গ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন আরও বেশি করে সতর্কতা অবলম্বন করতে বলছেন নাগরিকদের, জমায়েত না করার পরামর্শ দিচ্ছেন, হিমাচল প্রদশে ধরা পড়ল তার ঠিক উল্টো ছবিটা।

লকডাউন, করোনার জেরে মানুষ দীর্ঘ দিন ধরেই ঘরবন্দি। হিমাচল প্রদেশে সম্প্রতি পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলেছে। নিয়ম শিথিল করেছে। আর এটাই ভ্রমণপিপাসুদের কাছে সুবর্ণ সুযোগ। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছেন হিমাচল প্রদেশের উদ্দেশে।

ফলে এই রাজ্যের আকর্ষণীয় পর্যটনস্থল শিমলা, কুলু, মানালি, ডালহৌসি, কুফরি এবং নারকান্দার মতো জায়গাগুলো পর্যটকদের ভিড় উপচে পড়েছে। সর্বত্রই থিকথিকে ভিড়। যা দেখে চমকে উঠছেন অনেকেই।

রাজ্য সরকার পর্যটকদের ক্ষেত্রে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এবং ই-কোভিড পাস বাধ্যতামূলক করেছে। আর তাতেই উপচে পড়েছে ভিড়। রাজ্যের পর্যটন দফতরের ডিরেক্টর অমিত কাশ্যপ বলেন, ‘জুনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পর্যটকদের ভিড় বাড়ছে। এখনও পর্যন্ত ৬-৭ লক্ষ পর্যটক এসেছেন।’ সূত্র- আনন্দবাজার পত্রিকা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ