শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ছয় ক্রুসহ ২৮ যাত্রী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান  নিখোঁজ হয়ে গেছে। দেশটির স্পুটনিক নিউজ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ওই প্লেনটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ প্লেনটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ