শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ২০০ জন। এইদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে সীতাকুণ্ড উপজেলায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬১১ জন এবং উপজেলায় ১৪৬ জন।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে সকলেই উপজেলা এলাকার বাসিন্দা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ